গীত 117 (BCV)

গীত 117
1হে সমস্ত জাতি, সদাপ্রভুর প্রশংসা করো;
সমস্ত লোকজন, তাঁর সংকীর্তন করো।
2কারণ আমাদের প্রতি তাঁর প্রেম মহান,
এবং সদাপ্রভুর বিশ্বস্ততা অনন্তকালস্থায়ী।
সদাপ্রভুর প্রশংসা করো।