গীত 127 (BCV)

গীত 127
একটি আরোহণ সংগীত। শলোমনের গীত।
1যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন,
তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে।
যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন,
তবে নগররক্ষীরা বৃথাই রাতে জেগে থাকে।
2বৃথাই তোমরা খুব সকালে ওঠো
আর অনেক রাত পর্যন্ত জেগে থাকো,
অন্ন-সংস্থানের জন্য পরিশ্রম করো—
কারণ তিনি যাদের ভালোবাসেন তাদের চোখে ঘুম দেন।
3সন্তানসন্ততি সদাপ্রভুর দেওয়া অধিকার,
তাঁর দেওয়া পুরস্কার।
4যেমন বীরযোদ্ধার হাতে তির
তেমনি যৌবনে জাত সন্তানসন্ততি।
5ধন্য সেই ব্যক্তি
যার তূণ সেইরকম তিরে পূর্ণ,
তারা লজ্জিত হবে না
যখন তারা নগরদ্বারে বিপক্ষদের সঙ্গে বিরোধ করে।

Topics in this chapter